× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৩৮ পিএম

ভাইয়া গ্রুপের আলী আরা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৩৮ পিএম

ভাইয়া গ্রুপের সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশন ‘আলী আরা ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

ভাইয়া গ্রুপের সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশন ‘আলী আরা ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া, একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাইয়া গ্রুপের সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশন ‘আলী আরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ভাইয়া পরিবারের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর বনানীর নাবিল হাউজে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, পরিচালক সুজাউল হাসান এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুল ইসলাম চৌধুরী।

ঈদ উপহার হিসেবে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডুলস, চকলেট ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী, যা কর্মীদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে।

ভাইয়া গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য— ভাইয়া গ্রুপের কর্মীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

Link copied!