× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪২ পিএম

ঈদ উপলক্ষে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান-লরী চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদ-উল-ফিতরের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতরের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের পার্কিং করা যাবে না।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!