× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

ভরিতে সাড়ে ৭ হাজার টাকা কমল সোনার দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের বাজারে কমেছে সোনার দাম।  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এর আগে সবশেষ গত ১৪ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। 

সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানেই স্বর্ণের দাম আরও এক দফা কমল।

বাজুসের তালিকা অনুযায়ী, অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!