× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:২৬ পিএম

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:২৬ পিএম

কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি- সংগৃহীত

কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে মোট ১,৭৭১টি ঈদুল ফিতর এর জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫ হাজারের বেশি মুসল্লি অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি সকাল ৭টায়। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি এবং শিয়া সম্প্রদায়ের আটটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর সব ঈদ জামাতকে ঘিরে সমন্বিত ও সুবিন্যস্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা না থাকলেও গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রবেশ গেটে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। মৎস্যভবন, প্রেস ক্লাব ও শিক্ষাভবন এলাকায় ব্যারিকেড থাকবে, যাতে অন্য যানবাহন প্রবেশ করতে না পারে।

এছাড়া ঈদগাহ এলাকায় পুলিশের টহল, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডিবি ও সিটিটিসির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা দলও প্রস্তুত থাকবে।

ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, জিরো পয়েন্ট, হাইকোর্ট, প্রেস ক্লাবসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন থাকবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও গাড়ি পার্ক না করতে অনুরোধ জানানো হয়েছে।

মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহযোগিতা করতে হবে এবং ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু সঙ্গে না আনার আহ্বান জানান। সন্দেহজনক কিছু দেখলে পুলিশ বা জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করেন তিনি।

Link copied!