× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:৪৪ পিএম

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ ও হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল বুধবার (১৮ মার্চ)  সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা গেছে, দুর্ঘটনার দিন ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ নামক একটি লঞ্চের সাথে ঢাকা–দৌলতদিয়া–যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ৩ জন নিহত এবং কয়েকজন আহন হন।

জানা যায়, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নৌ পুলিশের (ঢাকা অঞ্চল) পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ-র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা। এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ মেহেদী হাসান।

আরও জানা যায়, উক্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!