× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:৫২ পিএম

‍‍`সব সমস্যা সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করতে হবে‍‍`

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:৫২ পিএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

দেশের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়, তবে ধৈর্য, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একে একে সমস্যার সমাধান করতে হবে এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার একা সবকিছু করতে পারে না; জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সভ্য সমাজের প্রধান শর্ত। আইনকে সম্মান করতে হবে এবং সবাইকে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন সমাজ থেকে মাদক নির্মূলের বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ এবং প্রশাসন একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহিন ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা,সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!