× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:২৬ পিএম

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:২৬ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান। ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে তিনি বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এ দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

স্বাধীনতার মূল লক্ষ্য তুলে ধরে তারেক রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে আরও দৃঢ় করে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ছিল স্বাধীনতার মূল লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।

বাণীর শেষে তিনি বলেন, আসুন, স্বাধীনতা দিবসের চেতনা থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করি এবং সম্মিলিতভাবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতাও কামনা করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!