× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:০১ পিএম

কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে : অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:০১ পিএম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু কালোবাজারি তেল বিক্রির মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট বিরাজ করছে এবং বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। মধ্যপ্রাচ্যনির্ভর জ্বালানি উৎসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। তবে সরকার বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আগের তুলনায় কোথাও কোথাও সরবরাহ বাড়ানো হয়েছে। জনগণের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে, যা বাজারে অস্থিরতা তৈরি করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে সরকার কোনো রেশনিং ব্যবস্থা চালু করেনি। তবে সবাইকে কৃচ্ছতা সাধন, সংযম এবং সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!