× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৪:২৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৪:২৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অধ্যাপক আমানুল্লাহ ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকারী অধ্যাপক মশিউরের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‍উপ-সচিব সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরবি/জেডআর

Link copied!