× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৫৬ পিএম

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে উন্নীত করতে সরকার প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এই প্রতিপাদ্যকে ধারণ করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ এই কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা দেন প্রধানমন্ত্রী।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকার তাদের সম্মাননা ও প্রণোদনা প্রদান করেছে। সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।

যেসব ক্রীড়াবিদ এই সুবিধা পাচ্ছেন, তাদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স ধরে রাখলে সুবিধা অব্যাহত থাকবে, আর ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন।

সব ক্রীড়াবিদকে সমান বেতন দেওয়া হবে, তবে এর নির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। এটি ঘোষণা করা হবে প্রধানমন্ত্রীর দ্বারা।

Link copied!