× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৫ পিএম

কুড়িগ্রামে সরকারি ভাতার আশায় মসজিদের নাম পরিবর্তনের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সম্মানি ভাতার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদ হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে সরকারি ভাতা উত্তোলনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বঞ্চিতরা।

স্থানীয় সূত্রে জানা যায়, তালিকাভুক্ত মসজিদটির প্রকৃত অবস্থান ফুলবাড়ী ইউনিয়নে হলেও কাগজপত্রে তা ভাঙ্গামোড় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এ অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বঞ্চিত মসজিদ কমিটি ও এলাকাবাসী।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ উপাসনালয়ে কর্মরতদের সীমিত পরিসরে মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়। ঈদুল ফিতর ২০২৬-এর পূর্বে তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। এ জন্য প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে জামে মসজিদ নির্বাচনের লক্ষ্যে তিন সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, এ কমিটি রহস্যজনকভাবে ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদকে তালিকাভুক্ত না করে ফুলবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী বাজার পুরাতন জামে মসজিদকে অন্তর্ভুক্ত করেছে। অথচ ফুলবাড়ী সদর ইউনিয়নের কাচারিমাঠ জামে মসজিদও তালিকায় রয়েছে। এতে ভাঙ্গামোড় ইউনিয়ন বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফলে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সরকারি এই গুরুত্বপূর্ণ অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন, যা স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

১৭ বছর ধরে খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনকারী আবুল কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পার্শ্ববর্তী ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙ্গামোড় দেখিয়ে ভাতার তালিকাভুক্ত করা হয়েছে। এ অনিয়মের মাধ্যমে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই।’

খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের মুসল্লি কাসেম বলেন, ‘একটি মসজিদের নাম নির্বাচনেই যদি এত দুর্নীতি হয়, তাহলে আমরা কোন দেশে আছি? আমরা চাই দ্রুত তদন্ত করে ভুক্তভোগী মসজিদটিকে তালিকাভুক্ত করা হোক।’

তালিকাভুক্ত খড়িবাড়ী বাজার পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন সাইফুর রহমান বলেন, ‘মসজিদটি ফুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অবস্থিত। এটি ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যে পড়ে না।’

খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ভাতা পাওয়ার কথা। এ ক্ষেত্রে ভাঙ্গামোড়কে বঞ্চিত করা অনৈতিক। সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্যতা অনুযায়ী ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদকে তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।’

ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী উপজেলার সুপারভাইজার রাশেদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ের জরিপকারীরা যা দিয়েছেন, সেই অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পরে ইসলামিক ফাউন্ডেশনের তার স্বাক্ষরিত ফরওয়ার্ড করা চিঠির কপি দেখালে তিনি বলেন, স্বাক্ষর করেছি, তবে পুরো চিঠিটি পড়ে দেখিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, ‘বিষয়টি জানা হয়েছে। ফুলবাড়ী উপজেলা থেকে সঠিক তদন্ত করে তালিকা পাঠানো হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

Link copied!