× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:২৪ পিএম

দেড় দিনে যে তেল বিক্রি হতো এখন হয় ২ ঘণ্টায় : জ্বালানিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:২৪ পিএম

জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও আতঙ্কে মানুষ বেশি কিনছে বলে জানিয়েছে সরকার। সংসদে এ তথ্য তুলে ধরে জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে চাহিদার তুলনায় বিক্রি অস্বাভাবিকভাবে বেড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত পরিমাণেই তেল সরবরাহ করা হচ্ছে। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে বাজারে আতঙ্ক তৈরি হয়েছে। এর ফলে আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। তবে দেশে তেলের ঘাটতি রয়েছে এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের অপচয় কমানোর আহ্বান জানান তিনি। অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সরকার মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে বলেও জানান তিনি। ইরান-সংক্রান্ত পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে চাপ সৃষ্টি হলেও বিকল্প উৎস থেকে তেল আমদানি অব্যাহত রয়েছে। নতুন চালান আসার আগেই বিদ্যমান মজুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন জ্বালানি প্রতিমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!