× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:১৬ পিএম

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই : রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:১৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যর্থতার ঝুঁকিতে পড়ে এবং এতে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনাও তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি দেশকে প্রভাবিত করতে পারবে না। তিনি আরও বলেন, অতীত সরকার ইতিহাস নিজেদের মতো করে উপস্থাপন করেছে এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।

তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে প্রতিবেশী দেশের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, যা ইতিহাস বিকৃতির শামিল।

রূপালী বাংলাদেশ

Link copied!