কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করার পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন