× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:০২ এএম

সংরক্ষিত নারী আসনের তপশিল হতে পারে আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:০২ এএম

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল আজ সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কমিশনের ১১তম সভা শেষে নির্বাচনের তারিখ ও তপশিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণের জন্য ১০ মে ও ১২ মে—এই দুটি তারিখ প্রস্তাব আকারে কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৬ এপ্রিলের কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে। অন্যদিকে বিএনপির সঙ্গে জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ ছাড়া পাঁচজন স্বতন্ত্র সংসদ সদস্য পৃথক একটি জোট গঠন করেছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলো কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে। খুব শিগগিরই তপশিল ঘোষণা করা হবে। এরপর দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা জমা দেবে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হয়। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে অনুযায়ী ৬ এপ্রিল তালিকা প্রকাশের কথা রয়েছে।

তিনি আরও বলেন, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সে হিসাবে আগামী ১৪ মে’র মধ্যে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী দল ও জোটগুলোর আসনসংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!