ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৩ এপ্রিল যেসব জেলায় সাধারণ ছুটি ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১১:২৮ এএম
বাংলাদেশ সরকারি লোগো। ছবি : সংগৃহীত

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ে উপসচিব ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।