বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সস্ত্রীক দেশ ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে গেছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করছিলেন। সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।
গত বছরও চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। এবারের সফরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েক দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

