× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:০৪ পিএম

এপ্রিল মাসে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ টন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৈশ্বিক সংকটের মধ্যেও এপ্রিলে মাসের মধ্যে বাংলাদেশে আরও ২ লাখ ৪৫ হাজার টন জ্বালানি আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এই কথা বলেছেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ডিজেল, অকেটন, পেট্রোল মিলিয়ে ১ লাখ ৯১ হাজার টন জ্বালানি মজুত আছে। চলতি এপ্রিলের মধ্যে দেশে ডিজেল আসবে আরও ১ লাখ ৩৮ হাজার টন। অকটেন আসবে আরও ৭১ হাজার ৪৪৩ টন এবং পেট্রোল আসবে আরও ৩৬ হাজার টন।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট থাকা সত্ত্বেও দেশের সাধারণ জনগণের কথা বিবেচনা করে সরকার এখনো পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেননি। জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধের জন্য সে জন্য এ পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪৫৬টি মামলা করা হয়েছে। ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১ কোটি ২৫ লাখ ৬৯ হাজার টাকার অর্থদণ্ড আদায় করা হয়েছে।

একইসঙ্গে এই অভিযানে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকেটন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া, জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Link copied!