× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৩৩ এএম

তিন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৩৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর তিনটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৮ এপ্রিল) একদিনেই তিনি একে একে তারা মসজিদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং আর্মেনিয়ান চার্চ পরিদর্শন করেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন দূতাবাস জানায়, ঐতিহাসিক উপাসনালয়গুলো পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এসব স্থানে যান।

একটি স্বাধীন ও মুক্ত সমাজের জন্য ধর্মীয় স্বাধীনতা এবং নিজ নিজ ধর্ম পালনের অধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে যুক্তরাষ্ট্র।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

দূতাবাস আরও জানায়, ধর্মীয় স্বাধীনতার মূল্যবোধকে সম্মান জানাতেই এ ধরনের পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!