ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি পাবেন যেভাবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৪৮ পিএম
বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

অন্য যে কোনো ঈদুল ফিতরের চেয়ে এবার লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন সবাই। সেই আমেজ শেষ হতে না হতেই আবারও টানা ৫ দিনের ছুটি নেওয়ার সুযোগ আসছে।

চলতি সপ্তাহে মাত্র ২ দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই টানা ৫ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন চাকরিজীবীরা।

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি।