× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩৪ পিএম

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩৪ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি : সংগৃহীত

সরকারি দপ্তরের শূন্যপদ পূরণে পাঁচ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের করা এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনবল সংকট নিরসনে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে মোট পাঁচ লাখ শূন্যপদে জনবল নিয়োগই সরকারের লক্ষ্য। এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্যপদ ও নিয়োগের সর্বশেষ তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ খালি রয়েছে। অন্যান্য গ্রেডেও উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে।

এই বিপুল শূন্যপদ পূরণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নিয়েছে সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!