ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৮:০৪ এএম
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।