× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:৫১ এএম

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:৫১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধকে সংগঠিত করা এবং নবগঠিত রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সূচনা হয়।

সেদিন জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। স্বাধীন বাংলাদেশের নাম ঘোষণা করা হয় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’। পাকিস্তানে কারাবন্দি থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাজউদ্দীন আহমদ।

মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি হিসেবে পাঠ করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জেনারেল এম এ জি ওসমানীকে প্রধান সেনাপতি ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে পুরো দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা এবং শরণার্থী ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে এই অস্থায়ী সরকার।

মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!