× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৫৯ পিএম

২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু, নেই ঘাটতি : স্বাস্থ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশে হামের টিকা নিয়ে কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ২০ তারিখ থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান কর্মসূচি শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

তবে সিরিঞ্জের বিষয়ে তিনি জানান, আগামী ১৫ মে পর্যন্ত বিদ্যমান মজুত দিয়ে কার্যক্রম চালানো সম্ভব হবে। এর পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে।

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যায়।

এদিকে, যক্ষ্মা রোগের সম্ভাব্য বৃদ্ধি মাথায় রেখে আগে থেকেই প্রয়োজনীয় টিকা ও প্রতিষেধকের মজুত নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ভ্যাকসিন সরবরাহ নিয়ে চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষ্য, আগের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ না করায় বর্তমান সরকারকে নতুন করে এসব সংগ্রহে বাড়তি চাপের মুখে পড়তে হয়েছে।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারের ইতিবাচক উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করছে। পাশাপাশি, জনস্বার্থে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!