× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:৩৮ পিএম

গণপরিবহনে ন্যায্য ভাড়া নির্ধারণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:৩৮ পিএম

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জ্বালানির দাম বাড়ানোর প্রেক্ষিতে যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক। 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, যেহেতু জ্বালানির দাম বেড়েছে তাই আমরা অবশ্যই ভাড়া বাড়ানোর পক্ষে। কিন্তু ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাত্রী কল্যাণ সমিতি কিলোমিটারপ্রতি সর্বোচ্চ ১৫ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে।

তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় যদি বাস ভাড়া বাড়ানো হয়, তাহলে জনসাধারণের তা মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু গণমাধ্যম ও ক্ষতিগ্রস্ত পক্ষকে সঙ্গে না রেখে যদি অস্বচ্ছ প্রক্রিয়ায় ভাড়া বাড়ানো হয়, তবে সেটি সরকারের জনপ্রিয়তায় আঘাত হানবে। এ সময় সাধারণ মানুষ যাতে ন্যায্য ভাড়া পায় সেজন্য ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, যাত্রীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। অথচ, মালিকপক্ষের একটি শ্রেণি আমাদের ওপর মোটা অংকের ভাড়া চাপিয়ে দিচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যেভাবে গণশুনানি করে জ্বালানির মূল্য বৃদ্ধি করে। একইভাবে ভাড়া বৃদ্ধির জন্য গণশুনানির ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!