ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাল থেকে রাজধানীর যেসব পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:১৭ পিএম
ফুয়েল পাস। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফিলিং স্টেশনগুলো হচ্ছে—করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা; মেসার্স এসপি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।

মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। গতকাল ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়।