× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৪২ পিএম

১৬ বছর পর সম্প্রচার শুরু হলো চ্যানেল ওয়ানের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৪২ পিএম

চ্যানেল ওয়ানের পুনর্যাত্রার বর্ণাঢ্য আয়োজনে আমন্ত্রিত অতিথিরা। ছবি : রূপালী বাংলাদেশ

চ্যানেল ওয়ানের পুনর্যাত্রার বর্ণাঢ্য আয়োজনে আমন্ত্রিত অতিথিরা। ছবি : রূপালী বাংলাদেশ

১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকা চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে রায় দেন আদালত। এ বিষয়ে করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

যেভাবে বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ান

২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করে, তবে তা খারিজ হয়ে যায়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি ছাড়া সম্প্রচার যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চ্যানেলটি বন্ধ করা হয়েছে।

পুনরায় চালুর প্রক্রিয়া

চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে সম্প্রচারের পথ উন্মুক্ত হয়।

Link copied!