× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:০৪ এএম

চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:০৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর একটি জনসভায় ভাষণ দেবেন।

শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে শনিবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক । এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এর আগে, শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনর্খনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে ঘোষেরহাট এলাকার এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা এই খালটি এখন পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!