× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:৪৫ পিএম

নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিতের আবেদন এনসিপি নেত্রী মনিরার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন একই দলের আরেক নেত্রী মনিরা শারমিন।

রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে তিনি এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন। তিনি জানান, এ বিষয়ে আগামী সোমবার (৪ মে) নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেন, তার করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলে তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানান তিনি।

চিঠিতে আরও বলা হয়, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল হয় এবং পরবর্তীতে আপিলও খারিজ করা হয়। এরপর তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মে।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শুরুতে গ্রহণ করা না হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আদালতের রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি রায় মনিরা শারমিনের পক্ষে যায়, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এই আসনটি নিয়ে আইনি প্রক্রিয়া এখনো নিষ্পত্তি হয়নি।

Link copied!