× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:০২ পিএম

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড রামপালের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বিদ্যুৎ খাতে নতুন সাফল্যের নজির গড়েছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত এই কেন্দ্রটি এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এ উৎপাদন দেশের মোট বিদ্যুৎ সরবরাহের ৯ শতাংশেরও বেশি বলে জানা গেছে।

রোববার (৩ মে) দুপুরে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানান, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্র পরিচালনা সম্ভব হওয়া উন্নত অবকাঠামো, কার্যকর পরিকল্পনা এবং সংশ্লিষ্ট টিমের ধারাবাহিক পরিশ্রমের ফল। তিনি বলেন, এই অর্জন শুধু পরিচালন দক্ষতারই প্রমাণ নয়, বরং বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের সফল বাস্তবায়নেরও উজ্জ্বল উদাহরণ।

বর্তমানে ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের প্রশিক্ষণে গড়ে ওঠা দক্ষ বাংলাদেশি প্রকৌশলীরা কেন্দ্রটির মূল পরিচালনায় দায়িত্ব পালন করছেন। যদিও এনটিপিসি পরামর্শক হিসেবে সহযোগিতা করছে, তবে স্থানীয় প্রকৌশলীদের নেতৃত্বে এত বড় প্রকল্পের দৈনন্দিন ব্যবস্থাপনা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!