× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:২৫ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:২৫ পিএম

রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত

রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে।

দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়।

তিনি আরও জানান, তাদের আড়াই বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন, তবে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।

ইসলামি শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। তিনি বলেন, আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তাওফিক দেন, যাতে আমি কারও হক নষ্ট না করি বা কারও ওপর জুলুম না করি।

পোস্টের শেষ অংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!