× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:৩৩ পিএম

৫ জেলায় বজ্রপাতে নিহত ৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:৩৩ পিএম

প্রতীকী ছবি । সংগৃহীত

প্রতীকী ছবি । সংগৃহীত

দেশের ৫ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দেশের বিভিন্ন জেলায় দুপুর থেকে বিকেলের মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে এসব দুর্ঘটনা ঘটে।

নওগাঁ

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া এবং নিয়ামতপুর উপজেলার রামনগর ও খোদ্দচাম্পা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকূল চন্দ্র মহন্ত ও পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার এক কৃষক।

ময়মনসিংহ

ময়মনসিংহের দুই উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে স্ত্রীর সামনে স্বামী এবং ছেলের সামনে বাবা নিহত হয়েছেন। বুধবার (৬ মে) বিকেলে জেলার ফুলপুর ও নান্দাইল উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটে।

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের রাজাবাড়িয়া বাজারের পাশে বজ্রপাতে আব্দুর রাশিদ মারা যান। নিহত আব্দুর রাশিদ (৬২) ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে।

অন্যদিকে ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, বিকেল ৩টার দিকে কঠুরাকান্দা গ্রামের নিজ বসতবাড়ির পাশে মইশাপুরি বিলে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ব্যক্তি ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।

লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজার এলাকায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে ইউসুফ আলী (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার আরব আলীর ছেলে।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর শহরের বদিজামালপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওবাইদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!