× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৩৭ এএম

ফুয়েল পাস রেজিস্ট্রেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৩৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ চলবে। এ সময় ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে।

প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য অ্যাপটি চালু করা হয়। পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় এর ব্যবহার সম্প্রসারণ করা হয়। এ ছাড়া ২১ এপ্রিল থেকে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ শুরু হয়।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি কমে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!