ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেষ মুহূর্তে স্থগিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৬, ১১:৪০ পিএম
ছবি : সংগৃহীত

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিনে পুলিশ পদক দেওয়া হচ্ছে না। বাহিনীর নিয়মিত বার্ষিক এ আয়োজনে বিভিন্ন স্তরের ১০৭ জন সদস্যকে পদক দেওয়ার কথা ছিল।

রোববার (১০ মে) শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাতে পদক প্রদান স্থগিত করা হয়।

জানা গেছে, পরবর্তী সময়ে নতুন করে যাচাই-বাছাই শেষে পুলিশ পদক দেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার রূপালী বাংলাদেশকে বলেন, রোববারের জন্য নির্ধারিত পুলিশ পদক আপাতত স্থগিত করা হয়েছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।

 তিনি বলেন, নতুন করে যাচাই-বাছাই শেষ করে খুব শিগগিরই পুলিশ পদক দেওয়া হতে পারে।