× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৩৪ পিএম

বাজার সিন্ডিকেট দমনে এআই নজরদারি : বাণিজ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও অনিয়ম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, বাজার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার (১১ মে) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এ ব্যবস্থার মাধ্যমে বাজার পরিস্থিতি, পণ্যের সরবরাহ এবং সম্ভাব্য কারসাজি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে নির্দিষ্ট কিছু জরুরি পণ্যের জন্য কৌশলগত মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গত বছরের প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যসামগ্রী বিতরণের তুলনায় এবার প্রায় ১৪ হাজার টন পণ্য সরবরাহ করা হবে, যা প্রায় ৪০ শতাংশ বেশি।

তিনি জানান, বিশেষ উৎসব ছাড়াও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু রাখা হবে। একই সঙ্গে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য সরবরাহ কর্মসূচিও অব্যাহত থাকবে।

উপকারভোগীদের তালিকা হালনাগাদ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্বের তালিকা যাচাইয়ে প্রায় ৫৯ লাখ ভুয়া বা সন্দেহজনক নাম শনাক্ত হয়েছে। পরবর্তীতে স্বচ্ছ পদ্ধতিতে তালিকা পুনর্গঠন করে বর্তমানে ৮০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও ২০ লাখ মানুষকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো নিম্নআয়ের মানুষ, নিম্ন-মধ্যবিত্ত পরিবার এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যে টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি উৎসবকেন্দ্রিক বিশেষ ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!