ভিভাটেক ২০২৬, ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে নতুন প্রতিযোগিতা
জুন ১৯, ২০২৬, ০৬:৫৫ পিএম
প্যারিসের এক্সপো পোর্ত দ্য ভার্সাইয়ের প্রধান প্রবেশপথে সকাল থেকেই দীর্ঘ সারি। হাতে ল্যাপটপ ব্যাগ, কাঁধে নতুন স্বপ্ন—বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রযুক্তিপ্রেমীরা অপেক্ষা করছেন প্রবেশের জন্য। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে বিশাল প্রদর্শনী হলে ঢুকতেই চোখে পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রদর্শনী, হিউম্যানয়েড রোবট, ভার্চুয়াল রিয়েলিটি এবং ভবিষ্যতের প্রযুক্তি...