× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৯:৫০ এএম

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, দিনজুড়ে থাকছে নানা কর্মসূচি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৯:৫০ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

চাঁদপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৬ মে) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সকাল সাড়ে ৮টার কিছু পর তার গাড়িবহর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সফরে খাল পুনঃখনন উদ্বোধন, পথসভা, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে বেলা সাড়ে ১১টায় একটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর পৌনে ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে স্বল্প সময়ের বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরের শেষ ভাগে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

রূপালী বাংলাদেশ

Link copied!