× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:৩২ এএম

২৪ বছর পর বরুড়ায় তারেক রহমান, জনসমাগমে মুখর পথসভাস্থল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:৩২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর কুমিল্লার বরুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তার আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সভাস্থলে বরুড়া ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মিছিল ও স্লোগানে স্লোগানে দলে দলে মানুষ জড়ো হতে দেখা গেছে। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই মাঠে অবস্থান নিয়েছেন হাজারো সমর্থক।

পথসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো মঞ্চ ও আশপাশের এলাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ আরও অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!