ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৫৪ এএম
ছবি : সংগৃহীত

দেশে মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় বাংলাদেশের কয়েকটি অঞ্চলসহ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। হবিগঞ্জ জেলার গজনাইপুর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও ভূমিকম্পটি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প ‘মৃদু’ শ্রেণিভুক্ত।