× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৪:৫৪ পিএম

ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, কোস্ট গার্ডের বিশেষ ব্যবস্থা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

রোববার (২৪ মে) সকালে ইলিশা লঞ্চ ঘাটে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চলাচল ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দক্ষিণ জোনের আওতাধীন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমরুদ্দি, রাম নেওয়াজ এবং বরগুনার কাকচিড়াসহ গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

এ ছাড়া যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমে কোস্ট গার্ডের প্রতিনিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানিংসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি গরু-মহিষসহ কোরবানির পশু চোরাচালান দমন এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে উচ্চগতিসম্পন্ন বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক টহল টিম মোতায়েন রয়েছে।

যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত যাত্রী বহন রোধে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয়। একই সঙ্গে লঞ্চঘাটের নির্ধারিত স্থান ছাড়া ছোট বোট বা ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে দেশবাসী যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের এ নিরাপত্তামূলক কার্যক্রম ঈদ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।

Link copied!