× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৯:৪৬ পিএম

মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৯:৪৬ পিএম

মেট্রোরেল। ছবি : সংগৃহীত

মেট্রোরেল। ছবি : সংগৃহীত

বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী।

এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক মেট্রোরেলের যাত্রীদের মধ্যে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

একইসঙ্গে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

Link copied!