× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০২:০৮ এএম

১৮ ঘণ্টায় পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে যত টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০২:০৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে, ভোগান্তিহীনভাবে ঈদযাত্রা করছেন। যাতায়াতে কোনো দুর্ভোগ না থাকায় এ বছরও বেশি সংখ্যক যাত্রী এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন। গত ১৮ ঘণ্টায় ৩২ হাজার ১৫৫টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগের দিনেও পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির কোনো চাপ নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণাঞ্চলগামী ২২ হাজার ৫৭৫টি যানবাহন পার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ঢাকামুখী ৯ হাজার ৫৮০টি যানবাহন পার হয়েছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহন দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য মাওয়া প্রান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথসহ ৯টি বুথ চালু রাখা হয়েছে।

Link copied!