× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১২:৫৮ পিএম

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

দুর্ঘটনার তীব্রতায় বাসের বেশ কয়েকজন যাত্রী এবং মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!