× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৪:৫৬ পিএম

বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৪:৫৬ পিএম

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রশ্নটি করেছিলেন।

সংসদ সদস্য আবুল কালাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। তিনি জানতে চান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ কবে নাগাদ পূরণের উদ্যোগ নেওয়া হবে?

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে গতিশীল করার জন্য এবং মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এটি পর্যালোচনা করছে। আমরা যত দ্রুত সম্ভব এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব, ইনশাআল্লাহ।

Link copied!