× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:১৭ পিএম

সংবাদ প্রকাশের পর

পানিবন্দি এলাকা পরিদর্শন এমপির, স্থায়ী সমাধানের আশ্বাস

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে কবরস্থান, মাদ্রাসার রাস্তাসহ তলিয়ে যায় দুই শতাধিক পরিবারের রান্নাঘর, বসতবাড়ি। এতে প্রতিবছর ব্যাপক ভোগান্তিতে থাকে মুসল্লি, শিক্ষার্থীসহ পাটগাতী মধ্যেপাড়া গ্রামের বাসিন্দারা।

বর্ষার দিনগুলোতে পানিবন্দি থাকায় কোনোরকমে খেয়ে না খেয়ে দিন কাটান তারা। অনেকের গ্যাস কেনার সামর্থ্য না থাকার কারণে ওই গ্রামের অধিকাংশ পরিবার চুলায় রান্না করে। স্থানীয়রা বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের কাছে মৌখিক ও লিখিতভাবে জানালেও তাদের জলাবদ্ধতা দূর হয়নি।

এলাকার জনদুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নজরে আসে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর। পরে রোববার সকাল সাড়ে ১০টায় পাটগাতী মধ্যেপাড়া গ্রামটি পরিদর্শন করে পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি। তখন এলাকাবাসীর প্রতিবছরের জলাবদ্ধতার দুর্ভোগ কমিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দেন এমপি।

এ সময় টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, পাটগাতী মধ্যেপাড়া গ্রামটিতে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু এটা আমার গ্রাম, তাই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। পরে আজ পরিদর্শনে এসে দেখলাম আসলে এই জনদুর্ভোগ স্থায়ীভাবে সমাধানের প্রয়োজন। তাই উপজেলা-পৌরসভার প্রকৌশলীর সাথে কথা বলে ড্রেন নির্মাণ, রাস্তা উঁচু ও প্রশস্ত করার ব্যবস্থা করা হবে। এটা করতে পারলে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!