ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:২৩ এএম
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সব সদস্যের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আজীবন মুখপাত্র পদে রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব একটি আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক করা হয়েছে হাবিবুল্লাহ মিসবাহকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক জি এ সাব্বির, সদস্য সচিব মাসুদুর রহমান আদনান এবং আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার এবং শাফিন শাররাজকে সদস্য করা হয়েছে।