× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৯:২২ পিএম

আমরা কেউ খণ্ডিত নই, সবাই বাংলাদেশি: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান- আমরা কেউ খণ্ডিত মানুষ নই। সবাই বাংলাদেশি। আইন প্রণীত হয় দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। নির্দিষ্ট পরিচয়ের কারও জন্য নয়’।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম নগরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দুর্গাপূজা ও বন্যাপরবর্তী পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ত্রাণ উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক মানুষ আইনের সমঅধিকার পাচ্ছে কি না সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। দুর্ভাগ্যজনকভাবে নানা ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদের বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে।’

‘২০২৪ এর ছাত্রজনতার বিজয় অতীতের সব অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ। আমি বিশ্বাস করি যদি সবাই এক সুরে গাইতে পারি, সবাইকে এক সুতোই গাঁথতে পারি তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব’,  বলেন উপদেষ্টা ফারুক ই আজম।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই না করে কোনো ধরনের সিদ্ধান্ত না নিতে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে অনুরোধ জানান।

আরবি/এফআই

Link copied!