× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০১:১৮ পিএম

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্মারকলিপিতে তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

মাওলানা সাদের অনুসারীরা বলেন, গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে।

 

আরবি/জেআই

Link copied!