× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৯:৩৫ এএম

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে হবে: আসিফ নজরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৯:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৯৭১ সালের শহীদদের আত্মত্যাগ একটি রাজনৈতিক দলের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান আসিফ নজরুল।

তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।

এই উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। তরূণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।

আরবি/এফআই

Link copied!