× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৯:৪১ পিএম

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক: মাহফুজ আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মাহফুজ আলম জানান, সবার সঙ্গে আলাপের মধ্যদিয়ে ঘোষণাপত্র তৈরির কাজ গত ১২-১৩ দিন ধরে করেছি। একটা ঘোষণাপত্রের খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল, স্টেকহোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।

তিনি বলেন, সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষক সংগঠনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা সবাই গণঅভ্যুথানের ঘোষণাপত্র নিয়ে একমত আছেন, কিন্তু ঘোষণাপত্র কবে এবং এর মধ্যে কী কী থাকবে সেই বিষয়ে এখনও আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি।

বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। কিন্তু যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা তাদের কাছ থেকে পরামর্শ পেয়েছি।

মাহফুজ আলম বলেন, খসড়াটি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কারও সঙ্গে কথা বলিনি। কিন্তু অনানুষ্ঠানিক আমরা অনেক গ্রুপের সঙ্গে কথা বলেছি। সবার ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা হলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্র ফলপ্রসূ হবে।

আরবি/এস

Link copied!